একনজরে
মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকিশোরগঞ্জ শহরের একরামপুর বাসস্ট্যান্ড থেকে গতকাল বৃহস্পতিবার ৬০ বোতল ফেনসিডিল, ৩০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী সঞ্জু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সঞ্জু মিয়ার বাড়ি জেলার তাড়াইল উপজেলা সদরে। তাঁর বাবার নাম সফিউদ্দিন। অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে সঞ্জুকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, সঞ্জু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জইভ টিজিং প্রতিরোধেইভ টিজিং প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহের গোহাইলকান্দি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেন। ‘মেয়েদের উত্ত্যক্তকরণ একটি দণ্ডনীয় অপরাধ, আসুন সবাই মিলে এই অপরাধীদের প্রতিরোধ করি’—এই স্লোগানে দুপুরে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট হুইলের গোহাইলকান্দি উচ্চবিদ্যালয়ের কর্মীরা এর আয়োজন করে। ময়মনসিংহ অফিসজালে আগুনচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে অভিযান চালিয়ে ২২৬টি কারেন্ট ও দুটি কাপা জাল আটক করা হয়েছে। ডিমওয়ালা মাছ ও জাটকা ধরা রোধে অভিযান চালিয়ে গত মঙ্গল ও বুধবার এসব জাল আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুল আলম শাহ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মঙ্গলবার ৬৬টি কারেন্ট জাল এবং বুধবার ১৬০টি কারেন্ট ও দুটি কাপা জাল আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জসামাজিক জাগরণ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইভ টিজিং বন্ধের জন্য সামাজিক জাগরণ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা ইভ টিজিংয়ের সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। গত বুধবার দুপুরে নোয়াখালীতে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও নাট্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশু একাডেমী নোয়াখালী শাখা এই মেলার আয়োজন করেছে। নোয়াখালী অফিসনতুন কমিটি ঘোষণাইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে শামসুজ্জামান তুহিনকে মনোনীত করা হয়েছে। গত বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, আবুজার গিফারী গাফফার ও আনিছুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা