একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজনের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোরে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রুকুনপুর গ্রামে সাইদুর রহমান (৫০) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৪২) মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামে বজ্রপাতে কুলসুম আরা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। সে একই গ্রামের আবদুল হামিদের মেয়ে ও শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জনকল পাম্প উদ্ধারলক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের আল-মদিনা মেশিনারিজ থেকে প্যাডরোলো ও গাজী কোম্পানির পাঁচটি নকল পাম্প উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানার পুলিশ অভিযান চালিয়ে এ পাম্পগুলো উদ্ধার করে। এ সময় সোহান (২০) নামের একজনকে আটক করা হয়। প্যাডরোলো কোম্পানির প্রকৌশলী হাসানুজ্জামান মজুমদার বলেন, আল-মদিনা মেশিনারিজের মালিক দীর্ঘদিন ধরে তাঁদের কোম্পানির নামে অন্য একটি নকল কোম্পানির পাম্প বিক্রি করছিলেন। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিকর্মশালার সমাপনীঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কর্মচারীদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেকুর রহমান। বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এম শরিফুজ্জামান ও কর্মচারীদের পক্ষ থেকে হিসাবরক্ষক রোকসানা আখতার। ঠাকুরগাঁও প্রতিনিধি