একনজরে
রচনা প্রতিযোগিতাআগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘ক’ গ্রুপে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় ‘মাদক পরিহার করুন স্বাস্থ্য নিয়ে ভাবুন’ (১০০০ শব্দের মধ্যে)। ‘খ’ গ্রুপে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘তারুণ্য, স্বাস্থ্য ও মাদকাসক্তি’ (১৫০০ শব্দের মধ্যে)। রচনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সিল ও স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র, দুটি পাসপোর্ট আকারের ছবি, ঠিকানা, শ্রেণী ও রোল ইত্যাদি লিখতে হবে। খামের ওপর ‘রচনা প্রতিযোগিতা ২০১০’ ও গ্রুপ উল্লেখ করতে হবে। আগামী ১৫ জুনের মধ্যে রচনা পৌঁছাতে হবে। ঠিকানা—পরিচালক (প্রশাসন) ও আহ্বায়ক, সংশ্লিষ্ট উপকমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওয়েজ আর্নার্স হোস্টেল কমপ্লেক্স (লেবেল- ৮), ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড (ইস্কাটন গার্ডেন), রমনা, ঢাকা। বিজ্ঞপ্তিবিনা মূল্যে চক্ষু চিকিৎসাকমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানের শ্রমিকদের জন্য পাঁচ দিনের বিনা মূল্যে চক্ষুসেবা শিবির শুরু হয়েছে গতকাল রোববার। শিবিরের উদ্বোধন করেন এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানির মহাব্যবস্থাপক রাহিকুর রহমান। বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি মৌলভীবাজারের সহায়তায় এ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে অন্ধকল্যাণ সমিতির চিকিৎসকেরা চা-বাগানের দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেন। শিবিরের উদ্ব্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানির পরিচালক তাহসিন চৌধুরী ও সাবেদ নাহিব চৌধুরী। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি কর্মশালা শুরুখুলনা লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে গত শনিবার থেকে তিন দিনব্যাপী ‘উপজেলা ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। খুলনা আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্র (আরপিএটিসি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এতে আরপিএটিসির উপপরিচালক মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। নিজস্ব প্রতিবেদক, খুলনালাশ উদ্ধারঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ ভবনের কাছ থেকে গত শনিবার পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে এলাকাবাসী লাশটি মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ওই ব্যক্তির লাশ মহাসড়কের ওপর ফেলে রাখা হয়েছিল। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জ প্রতিনিধিবৃদ্ধ নিখোঁজভোলার সদর উপজেলার চন্দ্রপ্রসাদ এলাকায় গত শনিবার ঝড়ের সময় নৌকা থেকে এক বৃদ্ধ তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। শনিবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বজলুর রহমান (৬০) নামের ওই বৃদ্ধের বাড়ি চর চন্দ্রপ্রসাদ এলাকায়। শনিবার দুপুরে ঝড়ের কবলে তেঁতুলিয়া নদীতে একটি ধানের নৌকা থেকে তিনি পড়ে যান। ভোলা প্রতিনিধি