একনজরে
ইটভাটা সিলগালাফরিদপুরের একটি লাইসেন্সবিহীন ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। দমকল বাহিনী দিয়ে নিভিয়ে ফেলা হয়েছে ভাটার আগুন। পরে সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে। ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) দেব প্রসাদ পাল এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, এলাকার আ. রাজ্জাকের ১৫ একর জমি ইজারা নিয়ে চারজন অনুমতি ছাড়াই ইটভাটাটি চালু করেন। ফরিদপুর অফিসমানসিক পরিবর্তনসচেতন ক্ষমতাবান মানুষই দুর্নীতি বেশি করে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে হলে মানসিক পরিবর্তন সবার আগে দরকার। দরকার পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ করা ও বৈষম্য দূর করা। তবেই নাগরিক সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সোমবার সকালে কুমিল্লায় দুর্নীতিবিরোধী এক প্রচারাভিযানে বক্তারা এসব কথা বলেন। দর্পণ এবং দুঃস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শহরের একটি হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাবিদ্যুিবহীন ১০ দিন চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া ও ভাটিখাইন সীমানা এলাকা থেকে ১৫ মে রাতে পল্লী বিদ্যুৎ সমিতির দুটি ট্রান্সফরমার চুরি হয়। এ কারণে এ দুই গ্রামের প্রায় চার হাজার মানুষ ১০ দিন ধরে অন্ধকারে আছে। পল্লী বিদ্যুৎ সমিতি একটি ট্রান্সফরমারের জন্য অর্ধেক মূল্য হিসেবে ৩৫ হাজার টাকা দাবি করছে বলে জানিয়েছে গ্রামবাসী। সমিতির কর্মকর্তা সামসুদ্দিন বলেন, এটা সরকারি সিদ্ধান্ত। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিবিএনপির সম্মেলনদীর্ঘ সাত বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন সোমবার জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ইকবাল হোসেন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদ থেকে ইকবাল হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক পদ থেকে শামসুদ্দোহা সরে দাঁড়ানোয় বিশ্বাস জাহাঙ্গীর আলম ও আবদুল কাদের সিকদার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ১০ দিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের বাঘিছড়া সীমান্ত এলাকা থেকে মহাবীর বীন (৫২) নামে এক চা-শ্রমিককে ধরে নেওয়ার ১০ দিন পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৪ মে নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ দিন কারাভোগ করতে হয়েছে বলে জানান মহাবীর বীন। ২৩ মে সন্ধ্যায় তাঁকে বাঘিছড়া সীমান্ত এলাকায় ছেড়ে দেওয়া হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি