একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু উৎসবপাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের আদিবাসী সাঁওতাল পল্লী এবং আটঘরিয়ার আবাসন প্রকল্পের লোকজনের মধ্যে গতকাল বুধবার সকালে লিচু বিতরণ করা হয়। স্থানীয় কৃষকদের সংগঠন হূদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঈশ্বরদী শাখা ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় লিচু উৎসব। উৎসবে ১০ হাজার লিচু বিতরণ করা হয়। হূদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতির সদস্য লিচুচাষিরা বিনামূল্যে এই লিচু সরবরাহ করেন। ঈশ্বরদী প্রতিনিধি ১৪ জনকে উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দিপুর সীমান্ত থেকে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বিডিআর ওই সীমান্ত এলাকার আবুল কালামের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। তাদের ভারতে পাচারের উদ্দেশে এখানে আনা হয়েছিল। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জয়পুরহাট ৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিতিনজন আটক যশোরের মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের ফরিদা খাতুন (২৫) নামে একজনকে মঙ্গলবার পাচার করার সময় জহুরুল হক (৩০), মিজানুর (৪০) ও লাল বানু (২৮) নামে তিনজনকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মঙ্গলবার পাঁচাকড়ি গ্রামের জহুরুল হক তাঁর অপর দুই সহযোগীকে নিয়ে প্রতিবেশী আবদুল মান্নানের মেয়ে ফরিদাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় বেলা একটার দিকে নেহালপুর বাজার থেকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়। মনিরামপুর (যশোর) প্রতিনিধি চেয়ারম্যান বরখাস্তফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দীন আহম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৩ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতারী বেগম স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের কথা জানানো হয়। গিয়াসউদ্দীন আহম্মদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর অফিস ইলেকট্রনিক ট্রান্সফারএক মিনিটের মধ্যে গ্রাহকের কাছে মানি অর্ডারের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত মঙ্গলবার ডাক বিভাগের উদ্যোগে ‘ইলেকট্রনিক মানি ট্রান্সফার’ (মোবাইল মানিঅর্ডার) কার্যক্রম চালু হয়েছে। উপজেলা পোস্ট অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম, পোস্টাল সুপার মো. নূরুল হক ও প্রেসক্লাবের সভাপতি মো. আরজু। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিডাকাতিসুনামগঞ্জের ছাতক উপজেলার মনিরগাতি গ্রামে গত মঙ্গলবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানায়, কুয়েতপ্রবাসী জামাল উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে একদল ডাকাত। এ সময় ডাকাতের রামদার আঘাতে জামাল উদ্দিনের ভাই জহির উদ্দিন ও বোন জহুরা বেগম এবং দুই মাসের শিশু তমা আহত হয়। পরে ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়। সুনামগঞ্জ প্রতিনিধিলাশ উদ্ধারমৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে গতকাল বুধবার অজ্ঞাত (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পরনে ছিল লাল রঙের চেক শার্ট। শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি