একনজরে
জাসাসের সমেঞ্চলন
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পঞ্চগড় সদর উপজেলা শাখার সমেঞ্চলন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সমেঞ্চলনে এ টি এম হাসানুজ্জামান সভাপতি, মো. একলাছুর রহমান সাধারণ সম্পাদক ও আবদুস সাত্তার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। বিএনপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমেঞ্চলনে বিএনপির জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ, যুগ্ম সম্পাদক আদম সুফি, জাসাসের জেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সর্বসমঞ্চতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। l পঞ্চগড় প্রতিনিধি
জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে মাদকসেবন ও জুয়া খেলার দায়ে ছয়জনকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুরের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। পুলিশ জানায়, মাদকসেবনের অপরাধে উপজেলার কাঞ্চনপুর গ্রামের নাজির উদ্দিন সরকারকে (৫৫) ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং জুয়া খেলার অপরাধে আদমদীঘির মিতইলের পিন্টু কুমার রায় (২৩), আবদুর রাজ্জাক (৩৯), স্বপন বর্মণ (৩৭), কুষ্টচন্দ্র বর্মণ (৪৫), সীমান্তচন্দ্র বর্মণকে (৩০) ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। l আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা এস এম জাফরীকে তাঁর কার্যালয়ে তালা মেরে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় চাকরিপ্রত্যাশীরা তাঁর অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। বেলা দেড়টার দিকে জেলা প্রশাসক জহুরুল হকের হস্তক্ষেপে বিক্ষুব্ধ ব্যক্তিরা তালা খুলে দেন। তবে এস এম জাফরী অভিযোগ অস্বীকার করে বলেন, আবেদনপত্রসহ সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না হওয়ায় যাঁদের আবেদনপত্র বাতিল করা হয়েছে, তাঁরাই এ ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। l নড়াইল প্রতিনিধি
সংঘর্ষে আহত ৪
আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুই দল শ্রমিকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় টার্মিনালে সব পরিবহন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে শহরের মোল্লাপাড়া এলাকার কয়েকজন যুবক ব্যাপারীপাড়ার সাদ্দাম হোসেন ও মো. সুমন নামের দুই শ্রমিককে মারধর করে। পরে ব্যাপারীপাড়ার একদল যুবক মোল্লাপাড়ার টোল শ্রমিক হিনা মোল্লা ও সাবু মোল্লাকে মারধর করেন। এ সময় আরও চারজন আহত হন। l মাগুরা প্রতিনিধি
আটজনের জরিমানা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাঁজা সেবনের দায়ে গতকাল বৃহস্পতিবার আটজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া আটজন হলেন নসিবপুর গ্রামের আবদুর রাজ্জাক ফকির, আতকাপাড়া গ্রামের সুজন মিয়া, ইলাশপুর গ্রামের শাহজাহান, জামান হোসেন, শহিদুল ইসলাম ও বামনডহর গ্রামের সোবান মিয়া, খারচাইল গ্রামের সুজন মিয়া, হাবুল মিয়া। পূর্বধলা থানার পুলিশ গত বুধবার রাতে আবদুর রাজ্জাক ফকিরের বাড়ি থেকে তাঁকেসহ ওই আটজনকে আটক করে। গতকাল বিকেলে নির্বাহী হাকিম মোহামঞ্চদ হেলাল উদ্দিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন। l পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বন্দুক উদ্ধার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রাম থেকে গত বুধবার রাতে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক আমীর হামজা উপজেলার বড়ধুশিয়া-শশীদল সড়কের নাগাইশ গ্রাম এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় সড়কের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে থেকে তাঁর সন্দেহ হয়। তিনি ব্যাগটি খুলে একটি একনলা বন্দুক পান। পরে তিনি এটি থানায় নিয়ে যান। l ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
চারদলীয় জোট সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার বাড়ির দারোয়ানকে মারধর এবং বাড়ির কয়েকটি গ্লাস ভাঙচুর করেছে প্রতিবেশীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত আটটার দিকে মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। বক্তারা সিনহার বাড়িতে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দেন এবং হামলার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জবাব চান। হামলার ঘটনায় দারোয়ান রতন সরকার বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেছেন। l মুন্সিগঞ্জ প্রতিনিধি
এমডি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও হওয়া ফাইভ স্ট্যান্ডার্ড মাল্টিপারপাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে ঢাকার কদমতলী এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। এদিকে এমডিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সদর থানায় ভিড় জমান। তাঁরা সঞ্চিত আমানত ফেরত দেওয়ার দাবি জানান। গ্রেপ্তারের আগে প্রতিষ্ঠানটির মাঠকর্মী স্বপ্না বেগম গত বুধবার রাতে শহিদুলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার প্রতারণা মামলা করেন। l নারায়ণগঞ্জ প্রতিনিধি