একনজরে
কনস্টেবলের মৃত্যুচুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে কর্মরত অবস্থায় পুলিশ কনস্টেবল মো. ওয়াজেদ আলী (৫১) গত বুধবার মধ্যরাতে মারা গেছেন। তাঁর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাউইটুনি গ্রামে। স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক সিদ্ধার্থ শংকর দে জানান, ওয়াজেদ দায়িত্ব পালন শেষে রাত ১২টার দিকে বিশ্রামে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার সকালে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিনারীকে যাবজ্জীবনহেরোইন বহনের দায়ে ফরিদপুরে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান গত বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত খোদেজা বেওয়া (৪৫) যশোরের বেনাপোলের বাসিন্দা। ২০০৭ সালের ১৩ ডিসেম্বর সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁর দেহ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব একটি মামলা করে। ফরিদপুর অফিসউপজেলা সম্মেলনচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আজ শুক্রবার বিআইজেড বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নে ১৭ দফা বাস্তবায়নের ডাক দেবে সংগঠনটি। সংগঠনের নেতা-কর্মীরা জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাঙ্গুনিয়াবাসী নানা সমস্যায় জর্জরিত। সেই সময় থেকে ক্ষমতার হাতবদল হলেও রাঙ্গুনিয়াবাসীর ভাগ্য এখনো পর্যন্ত বদলায়নি। তাই প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে ১৭ দফা দাবি আদায়ের ডাক দেওয়া হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিনির্যাতনের প্রতিবাদঅবৈধ টেম্পো মালিক-শ্রমিকদের নির্যাতন ও ব্যাটারিচালিত টমটম রিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সান্তাহার ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকেরা। এতে বলা হয়, পরিবেশবান্ধব ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে অনেকের কর্মসংস্থান হয়েছে। কিন্তু সান্তাহার-নওগাঁ রুটসহ পার্শ্ববর্তী এলাকার টেম্পোমালিকেরা টমটম চলাচলে বাধা সৃষ্টি করছেন। তাঁরা চালকদের মারধর ও বেশ কিছু টমটম ভাঙচুর করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিউদ্বুদ্ধকরণ সভাজয়পুরহাটের কালাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন মৌসুমের হজযাত্রীদের নিয়ে জঙ্গিবাদবিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালাই উপজেলা পরিষদের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপপরিচালক আ ফ ম হাবীবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। সভায় হজযাত্রী ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি