একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পরদীর্ঘ সাত বছর পর নোয়াখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলনে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত বুধবার নোয়াখালী পৌর হলে আয়োজিত সম্মেলনের উদ্বোধক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ওই কমিটি বিলুপ্তির ঘোষণা দেন। এ সময় জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হলেও সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান। নোয়াখালী অফিসক্যাবের কর্মশালাদেশে ভোক্তা আন্দোলনের পাশাপাশি বিড়ি ও তামাকজাত সামগ্রীর মোড়কের ওপর ধূমপানের ক্ষতিকর প্রতিক্রিয়া মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবিতে গত বৃহস্পতিবার কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটি নগরের চিলিস সেমিনারকক্ষে এক কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেফাউল করিম। কাজী গিয়াসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন হুমায়ন কবির ভূঁইয়া, জহুরুল ইসলাম, আবু বাক্কার আলী, সদর আলী, ফজলুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীট্রলার ডুবিচাঁদপুরের ডাকাতিয়া নদীতে ১৫ লাখ টাকার খাদ্যসামগ্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা সাত ব্যক্তি সাঁতরে উঠতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরে ওয়ারলেস গাছতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের পুরানবাজার থেকে হাজীগঞ্জের ব্যবসায়ী মিজানুর রহমান প্রায় ১৫ লাখ টাকার পণ্য ট্রলারে করে ডাকাতিয়া নদী দিয়ে হাজীগঞ্জ যাচ্ছিলেন। এ সময় গাছতলায় কার্গোর ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। চাঁদপুর প্রতিনিধিযাত্রাশিল্পীদের সম্মেলনযাত্রাশিল্পে কর্মরত শিল্পী ও কলাকুশলীদের মহাসম্মেলন আগামীকাল রোববার। খুলনার চুকনগরে এই মহাসম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থা। বিগত কয়েক বছরে এই শিল্পে ধস নামার পর এ বছর ব্যবসাসফল হলেও ভেতর-বাইরে রয়ে গেছে অনেক অসংগতি। ফলে অশ্লীলতামুক্ত যাত্রাঙ্গন চাই, যাত্রাশিল্পের নীতিমালার দ্রুত বাস্তবায়ন চাই ও যাত্রাশিল্পের নিরাপত্তা চাই—এই তিন স্লোগান নিয়ে আজ বেলা ১১টায় চুকনগর বাজারে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি