একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা উপকরণ বিতরণশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পিকনিক স্পটসংলগ্ন গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গতকাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান অবকাশ কেন্দ্রের তহবিল থেকে দুই শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে স্কুলের পোশাক ও জুতো বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, স্কুলটিতে মাত্র দুজন সহকারী শিক্ষক থাকলেও গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে। শেরপুর প্রতিনিধিমালামাল উদ্ধারলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মালগড়া গ্রামের মিজান মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে নয় ভরি স্বর্ণালংকার, ১১ ভরি রুপার গয়না ও ৪৭ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ। পুলিশ জানায়, এসব অলংকার ও অর্থ মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামের মেহেদী সিকদারের বাড়ি থেকে চুরি যাওয়া মালামালের অংশবিশেষ। ২৩ মে মেহেদী সিকদারের বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিনিহত ২ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে গতকাল একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী কালিহাতী উপজেলার বীর বাসিন্দা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে চাঁন মিয়া (২২) ও আউলিয়াবাদ গ্রামের মিজানুর রহমানের ছেলে ফাহাদ (১৩) নিহত হয়। টাঙ্গাইল প্রতিনিধিমাছ নিধনদিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি পুকুরে বিষ ঢেলে সাত লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। উপজেলার রিকাবী গ্রামের মাছচাষি শহিদুল ইসলাম বলেন, ১০ বিঘার পুকুরটি ইজারা নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা পুকুরে কীটনাশক থায়োডিন ঢেলে দেয়। রাতেই পুকুরের পাহারাদার মাছের লাফালাফি ও ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন। তিনি পুকুরে জাল দিয়ে মাছ তোলার সময় থায়োডিনের দুটি কৌটা পান। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিমালয়েশিয়ায় নিহতমালয়েশিয়ায় রোলার চালিয়ে সেতু পার হওয়ার সময় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী গ্রামের আলতাফুর রহমান সরকার (২৭) নিহত হয়েছেন। ২৪ মে বাংলাদেশ সময় বিকেল চারটায় মালয়েশিয়ার কুয়ালা-ট্রেনেঙ্গেনু নামক জায়গায় এ ঘটনা ঘটে। আলতাফুর একটি চীনা নির্মাণ কোম্পানির রোলারচালক ছিলেন। শুক্রবার বিকেলে তাঁর লাশ বাড়িতে এসে পৌঁছায় ও গতকাল শনিবার পারিবারিক গোরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি মা-ছেলের মৃত্যুনীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের নাছির উদ্দিনের বিদ্যুৎচালিত সেচযন্ত্রের তার ছিঁড়ে একটি পাটখেতে পড়ে ছিল। শুক্রবার সকালে গ্রামের অহিজার রহমানের স্ত্রী রওশন আরা পাটখেতে হাঁস তাড়াতে গিয়ে বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকেন। এ সময় তাঁর ছেলে আবদুর রশিদ ছুটে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধিমকবুল হোসেন সড়কজয়পুরহাটের আক্কেলপুরের মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্মরণে উপজেলার ভানুরকান্দা-কাশিড়া সড়কের নামকরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুব-উল আলম কাশিড়া সড়কের মোড়ে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। গত বছরের ২৩ মে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মারা যান। মকবুল হোসেনের ছেলে শাহিন বলেন, এ সড়ক দিয়ে গেলেই বাবার কথা স্মরণ হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুস সালাম আকন্দ এ নামকরণে সন্তোষ প্রকাশ করেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঅভিজ্ঞতা বিনিময়ধাত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে গত শুক্রবার সকালে বরগুনার আমতলী উপজেলা শহরের এনএসএস ট্রেনিং সেন্টারে ‘নিরাপদ প্রসব: ধাত্রীদের অভিজ্ঞতা’্রশীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষ ও সংকল্প ট্রাস্টের সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস এ সভার আয়োজন করে। সভার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। সভায় ধাত্রীদের অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং সেই আলোকে মাতৃমৃত্যু রোধে একটি সুপারিশ প্রণয়ন করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধি