একনজরে
অপসারণের দাবিরংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকান্দর আলীকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ইউপির নয় সদস্য ও এলাকাবাসী এই দাবি জানিয়েছেন। তাঁরা এ ব্যাপারে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যান সেকান্দর আলী অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ অস্বীকার করেছেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিগ্রেপ্তারের দাবিউগ্রপন্থী সংগঠন ‘আল্লাহর দল’-এর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে রোববার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচি, হিয়ালি ও পুরান লক্ষ্মীপুর গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে তাঁরা সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেন। এ সময় ইউএনও আরিফুল হক কথিত সংগঠন ‘আল্লাহর দল’-এর সদস্যদের গ্রেপ্তার করার আশ্বাস দেন। গাইবান্ধা প্রতিনিধিএজিএস গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুর উপজেলার মুজিব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগের নেতা মনিরুল ইসলামসহ দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ তাঁদের সখীপুর পৌরসভার পূবালী ফিলিং স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অন্যজনের নাম আলমগীর হোসেন। তাঁদের গতকাল সোমবার টাঙ্গাইলের সংশ্লিষ্ট আদালতে চালান দেওয়া হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুচট্টগ্রাম নগরের হালিশহরে রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং তাঁর বাবার নাম লাল মিয়া হাওলাদার। হালিশহর আকমল আলী সড়কের একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় সুমন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেল সাড়ে তিনটায় তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপ্রশিক্ষণহাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং চিকিৎসায় দক্ষ করার লক্ষ্যে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ৩০ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় দিনের এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় গত বুধবার। এর আয়োজনে করে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা কৃষি বিভাগের প্রতিনিধিদের মতো ইউনিয়ন পর্যায়ে হাঁস-মুরগি ও পশুপালন এবং চিকিৎসার ব্যাপারে জনসাধারণকে পরামর্শ দেবেন। মৌলভীবাজার প্রতিনিধি