একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত পরিদর্শনবিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকেই দুই দেশের সীমান্ত সমস্যার সমাধানে তাঁরা অঙ্গীকারবদ্ধ। সীমান্তে চোরাচালান বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিডিআর মহাপরিচালক গত সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) উদ্বোধনকালে এসব কথা বলেন। এর আগে তিনি বিএসএফের ৯০ ব্যাটালিয়নের উপ-কমান্ডেন্ট এম কে বার্নওয়ালের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন। কুষ্টিয়া অফিসওসি জানেন নাসাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামে উত্তম কুমার দত্তের বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ি থেকে সোনার গয়না, টেলিভিশন, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ১৫-১৬ জনের ডাকাত দলটি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নাম করে তাঁদের বাড়িতে ঢোকে বলে জানান উত্তম। বিষয়টি তদন্ত করছেন উপ-পরিদর্শক জিল্লুর রহমান। তিনি বলেন, ওসির নির্দেশেই তিনি তদন্ত করছেন। তবে ওসি লিয়াকত আলী জানান, ডাকাতির ঘটনাটি তাঁর জানা নেই। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামৃত্যুবার্ষিকী পালনবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার রাজশাহীতে ছাত্রমৈত্রী নেতা জামিল আখতারের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ছাত্রমৈত্রীর উদ্যোগে একটি শোক শোভাযাত্রা নগরের আলুপট্টি মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৯৮৮ সালের ৩১ মে জামাত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র জামিল আখতারকে কুপিয়ে হত্যা করে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী