একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিন ব্যাগ জব্দচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুটি বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ এক মণ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, পলিথিন ও রাবারজাতীয় নেট পচনশীল নয়। কিন্তু এসব ব্যাগ ব্যবহারের পর মানুষ যত্রতত্র ফেলে রাখে। এসব নদী-নালা ও খাল-বিলে পড়ে পানির স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে। আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসফর শুরুঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিপান প্রিজনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে মঙ্গলবার খাগড়াছড়ি এসেছে। প্রতিনিধিদলটি সফরের প্রথম দিনে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হয়। আবাসিক প্রতিনিধি জেলা পরিষদের মাধ্যমে ইউএনডিপির চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। খাগড়াছড়ি প্রতিনিধি