একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনপ্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার পদমর্যাদা দেওয়াসহ চার দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের একধাপ নিচের বেতন স্কেল দেওয়া ও বর্তমান নিয়োগবিধি পরিবর্তন। সুনামগঞ্জ প্রতিনিধিস্মারকলিপিজাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করার দাবিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সব সময় এ দাবি উপেক্ষিত হয়েছে। দেশ ও জাতির স্বার্থে এ দাবি বাস্তবায়ন হওয়া জরুরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হরিনাম কীর্তনময়মনসিংহ শহরের দুর্গাবাড়ী মন্দিরে ৫৬ প্রহরব্যাপী হরিনাম কীর্তন আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। এ উপলক্ষে দুর্গাবাড়ী মন্দিরে গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীভগবদ্গীতা পাঠ, আনুষ্ঠানিক মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও ৫৬ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস অনুুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দ মহারাজজি। ময়মনসিংহ অফিসচার দফা দাবিতেকিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার চার দফা দাবিতে মানববন্ধন করেছেন। স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে ভৈরব উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে শিক্ষকেরা এ মানববন্ধন করেন। এতে উপজেলার কয়েক শ শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, শিক্ষক আবদুস সাদেক, নাজনীন বেগম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ভৈরবশিক্ষক গ্রেপ্তারফরিদপুরের মধুখালী উপজেলা গোন্দারদিয়া দারুসছালাম কওমি মাদ্রাসার তিন শিক্ষক স্যান্ডো গেঞ্জি পরিধানের অভিযোগে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন। আহত ছাত্র মো. ইব্রাহিমের (১৫) বাড়ি ঝিনাইদহে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক মাওলানা মাসরুলকে পুলিশ গ্রেপ্তার করলেও অপর দুই শিক্ষক নজরুল ইসলাম ও ইসমাইল মোল্যা পালিয়ে গেছেন। তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান। ফরিদপুর অফিসদ্বিবার্ষিক সম্মেলনসিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গত বুধবার দুপুরে শহীদ মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সাংসদ তানভীর শাকিল প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসোনার নকল মূর্তিবগুড়ার কাহালু উপজেলার এরুইল বাজার এলাকা থেকে গত বুধবার সকালে এক কেজি ওজনের নকল সোনার গণেশ মূর্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। তাঁদের একজন বিক্রেতা ঢাকার স্কলাস্টিকা স্কুলের অফিস সহকারী এমদাদুল হক (৪৫)। অপর চারজন হলেন: ক্রেতা বগুড়ার সারিয়াকান্দির ইসমাইল (৩৫), কিশোরগঞ্জের আজাহারুল (২৫), কাহালু উপজেলার জালাল (৪৮), সারিয়াকান্দির রাসেল (৩০), ইসমাইল (৩৫)। এ ব্যাপারে কাহালু থানায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া