একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাকুমিল্লার বরুড়া বাজারের আট ব্যবসায়ীকে গত বৃহস্পতিবার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার পরিবেশনের দায়ে বাজারের সৌদিয়া হোটেল, রাঁধুনী হোটেল ও মা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওজনে কম দেওয়া, খাবার প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা, ফুটপাত দখল করে পসরা সাজানোর কারণে খন্দকার কনফেকশনারি, শ্রমিক ফল ভান্ডারসহ তিনটি ফলের দোকান থেকে ১৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ইউএনও মোহাম্মদ ফারুক হোসেন। বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি