একনজরে
গৃহবধূ খুনসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে শুক্রবার স্বামী নুর মিয়ার দায়ের কোপে গৃহবধূ ফরিদা বেগম খুন হয়েছেন। পুলিশ নুর মিয়াকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ফরিদার বড় বোন আম্বিয়া বেগম (৩৬) নূর মিয়াকে আসামি করে গতকাল শনিবার থানায় মামলা করেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিপাখি নিধনমুক্তনেত্রকোনার পূর্বধলা উপজেলাকে বন্য পাখি নিধনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিষদ ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক পূর্বধলাকে বন্য পাখি নিধনমুক্ত হিসেবে ঘোষণা করেন। সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতাপরামর্শ সভাকিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির আঞ্চলিক পরামর্শ সভা হয়েছে। ভৈরব পৌর মিলনায়তনে সমিতির ভৈরব শাখার সভাপতি আ. মতিনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিরা অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব সহায়তা ঢাকার দোহার উপজেলার বেথুয়া ও ঢালার পাড় গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে গতকাল শনিবার নগদ টাকা ও চাল বিতরণ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বৃহস্পতিবারের ওই ঝড়ে দুই গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড ও ২০ জন আহত হয়। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবজ্রপাতে নিহত ২চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মির্জাখিল গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বজ্রবৃষ্টির সময় ইউনিয়নের মৌলভি সাহেবের ঘাটা গ্রামের জানে আলম (২৫), আবুল হাসেম (২০), মো. হারুন (২২) ও মো. সাইফুল (৩৫) বজ্রপাতে আহত হন। পরে হাসপাতালে প্রথম দুজনের মৃত্যু হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি১৫ দিন বিদ্যুৎহীনপাবনার চাটমোহরে ট্রান্সফরমার প্রতিস্থাপন না করায় দুই সপ্তাহ ধরে একটি গ্রাম বিদ্যুৎহীন রয়েছে। গ্রামে বসানো ট্রান্সফরমারে সমস্যা দেখা দিলে সেটি বদল করে অন্য একটি লাগানো হয়। কিন্তু ধারণক্ষমতা কম হওয়ায় সেটি পুড়ে যায় গত ২০ মে। এরপর নতুন ট্রান্সফরমারের জন্য আবেদন করা হলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ সাড়ে ১২ হাজার টাকা জমা দিতে বলে। গ্রামবাসী ওই টাকা জমা দিলে কর্তৃপক্ষ আরও ৩৮ হাজার টাকা দাবি করে। গ্রামবাসী ওই টাকা না দেওয়ায় নতুন ট্রান্সফরমার বসাচ্ছে না তারা। চাটমোহর (পাবনা) প্রতিনিধিশিশু অপহরণপটুয়াখালীর কলাপাড়ায় দুই বছরের শিশু শিহাবকে পৌর শহরের শান্তিবাগ এলাকা থেকে অপহরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। শিহাবের মা শামীমা আক্তারকে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘরের সব মালামালও নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় ব্যক্তিরা ওই চক্রের এক সদস্য হেলালকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। অচেতন অবস্থায় শামীমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি