একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষকে মারধরবগুড়ার ধুনট উপজেলার কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহামুদুল হাসানকে মারধর করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। গত রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে তাঁকে উপজেলা পরিষদ সড়কের সামনে ডেকে নিয়ে আসেন যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন। পরে তাঁকে মারধর করা হয়। তাঁর চোখের ডান পাশে কেটে গেছে। বনি আমিন বলেন, জোট সরকারের সময় তাঁর চাচাতো ভাইকে মাহামুদুল হাসান মারধর করেছিল। এ কারণে তাঁকে মারধর করা হয়েছে।’ ধুনট (বগুড়া) প্রতিনিধিনেতাকে অব্যাহতিযুবলীগের বান্দরবান শহর শাখার সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরীকে গত রোববার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদাবাজিসহ সংগঠনবিরোধী নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যুবলীগের জেলা নেতারা জানিয়েছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন চৌধুরী জানান, এরশাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো যাচাই করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরশাদ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, সব অভিযোগ ভিত্তিহীন ও সাজানো। বান্দরবান প্রতিনিধিতিনজনের মৃত্যুভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে আরও এক শিশু। গত রোববার দুপুরে বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে জেলে নৌকায় বজ্রপাতে মো. মাহিদুল ইসলাম নামের এক জেলে নিহত হন। একই দিন তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের মো. রিপন (২১) নামের এক জেলে বজ্রপাতে নিহত হন। ভোলা সদর উপজেলার ধনিয়া গিরিঙ্গিবাজার এলাকার পণ্ডিতবাড়িতে ওই দিন ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃষা নামের তিন বছরের এক শিশু নিহত হয়। ভোলা প্রতিনিধি