একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণপিরোজপুর শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দুইটা থেকে সোয়া দুইটার মধ্যে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বেলা সোয়া ১১টার দিকে পর পর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বাচ্চু শেখ ও জুম্মন নামের দুই ছাত্র হয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে। আজ (মঙ্গলবার) কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। পিরোজপুর প্রতিনিধিশ্বাসরুদ্ধকর মুহূর্তেগত সোমবার দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার কথাকলি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছিল বাংলা ছায়াছবি জীবন মরণের সাথী। ছবি প্রায় শেষ পর্যায়ে, সিনেমার গল্পকাহিনিতে তখন শ্বাসরুদ্ধকর অবস্থা। ঠিক এমন মুহূর্তে সিনেমা হলের দ্বিতীয় তলার বিলাস কক্ষের প্রায় ৪০ ফুট পাকা রেলিং ধসে পড়ে নিচতলার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দর্শক কক্ষে। হঠাৎ বিকট শব্দে হলের দর্শকেরা শুরু করে দিগ্বিদিক ছোটাছুটি। গোটা সিনেমা হলের ভেতর তখন কান্নার রোল। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিভুয়া দারোগা আটকপটুয়াখালী সদর থানা-সংলগ্ন এলাকার সড়ক থেকে গত সোমবার রাতে নুরুল আমিন (২৫) নামে একজন ভুয়া দারোগাকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের নুরুল আমিন দীর্ঘদিন ধরে নিজেকে সদর থানার দারোগা পরিচয় দিয়ে এলাকার লোকজনদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, নুরুল আমিনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। পটুয়াখালী অফিসওসি নেই এক মাসজয়পুরহাটের আক্কেলপুর থানায় এক মাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেই। উপপরিদর্শক রওশন আলী এক মাস ধরে অতিরিক্ত হিসেবে ওসির দায়িত্ব পালন করছেন। ৯ মে ওসি খলিলুর রহমান পদোন্নতি পেয়ে র‌্যাবে বদলি হয়ে চলে যান। এলাকাবাসী জানায়, ওসি না থাকায় এ উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ভারত থেকে অবাধে আসছে মাদকদ্রব্য। আশঙ্কাজনক হারে মাদকদ্রব্যের ব্যবহার বেড়েছে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক দ্রুত ওসি নিয়োগের দাবি জানান। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি