একনজরে
বিদ্যালয়ে তালামঙ্গলবার নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বের করে দিয়ে সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। দাবি মানা না হলে তারা ক্লাস বর্জনসহ বিদ্যালয়ের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এর আগে একই দাবিতে তারা নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে। এ ছাড়া শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে মিছিল ও সমাবেশ করেছে। নাটোর প্রতিনিধিনানি-নাতনির মৃত্যুনওগাঁর মান্দা উপজেলার চক রামানন্দ গ্রামে গত মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে বজ্রপাতে মুক্তা (১২) ও ছবিরন বিবি (৬৯) নামের দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে নানি-নাতনি। গ্রামবাসী জানায়, ঘটনার সময় ওই দুজন স্থানীয় একটি খেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ছবিরন বিবি চক রামানন্দ গ্রামের মোহর মোল্লার স্ত্রী এবং মুক্তা খাতুন একই গ্রামের সাহেব আলীর মেয়ে। নওগাঁ প্রতিনিধিহাতির আক্রমণে নিহতচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ গ্রামে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্য হাতির একটি দল হানা দেয়। গ্রামের খেতে মোহাম্মদ আলী মুন্সি (৬৫) নামের এক ব্যক্তি চিচিঙ্গা তোলার সময় একটি হাতি দ্রুত এগিয়ে এসে শুঁড় দিয়ে ধরে তাঁকে পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলে। নিহত মোহাম্মদ আলী কাঞ্চননগর এলাকার মৃত কালু মিয়ার ছেলে। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি