একনজরে
শিক্ষার্থীদের অঙ্গীকারবখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইভ টিজিংকে না বলার অঙ্গীকার করল কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন কলেজ ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বুধবার দুপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক সমাবেশে শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে। সমাবেশে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তমকুমার চক্রবর্তী স্কুলে আসা-যাওয়ার সময় কোনো বখাটে উত্ত্যক্ত করলে তার নাম মোবাইলে বা লিখিতভাবে জানানোর অনুরোধ করেন। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিগণহত্যা দিবস পালনকুড়িগ্রাম কাঁঠালবাড়ীতে গত বুধবার গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার ও আশপাশের ছয়টি গ্রামে পাকবাহিনী ও তাদের এ দেশীয় দালালেরা হামলা চালিয়ে ৩৫ জন নিরপরাধ বাঙালিকে হত্যা করে। লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করে ওই সব গ্রাম। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী কালো পতাকা উত্তোলন, আলোচনা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে সকালে দিবসটি পালন করে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামজমি অধিগ্রহণ শুরুপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৩০ একর জমির জন্য জেলা প্রশাসনকে ১৬ কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করে। জেলা প্রশাসনের পক্ষে চেক গ্রহণ করেন প্রশাসনের ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. আসাদুজ্জামান। সদর উপজেলার রাজাপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ করা হয়েছে। জমি অধিগ্রহণের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে। পাবনা অফিসপ্রশিক্ষণ কর্মশালা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষক-অভিভাবকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার শেষ হয়েছে। মাধ্যমিক শিক্ষা মানোন্নয়ন ও সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ৪২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক-অভিভাবক নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীর তত্ত্বাবধানে কর্মশালায় শিক্ষার গুণগত মনোন্নয়নে নানা দিকনির্দেশনা দেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিগ্রেপ্তারকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে গত বুধবার রাতে পুলিশ আতাউল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি আল আমিন হত্যা মামলার প্রধান আসামি। আতাউলকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত রোববার উপজেলার বাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আল আমিন নিহত হন। নিহত ব্যক্তির ভাই আবদুল আওয়াল থানায় হত্যা মামলা করেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিফল বিতরণঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাত শতাধিক দুস্থ পরিবারের মানুষের মধ্যে বিনা মূল্যে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। হাসনাবাদ কামুচান শাহ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার এ লতিফ চেরিট্যাবল ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে একটি কাঁঠাল ও এক কেজি আম দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরে আলম, সাধারণ সম্পাদক জুয়েল সরদার, কোষাধ্যক্ষ মোক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি