একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিরণ্ময় সন্ধ্যা’ বার্ষিক নিয়মিত প্রযোজনার অংশ হিসেবে রাজশাহী আবৃত্তি পরিষদ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের পদ্মা মঞ্চে ‘হিরণ্ময় সন্ধ্যা’ নামে একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রথমে ‘অভিন্ন পৃথিবী হোক’ শিরোনামে একটি বৃন্দ, ছোটদের শ্রুতি নাটক পান্তাবুড়ি পরিবেশন করা হয়। পরে দুই পর্বের একক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সব শেষে দ্বৈতকণ্ঠে পূর্ণেন্দু পত্রীর ‘কথোপকথন’ পরিবেশিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মনিরা রহমান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীশাস্তি মাদক পাচারের মামলায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের বাসিন্দা আবুল কাসেমকে (২৪) তিন বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার বিশেষ আদালত-২-এর বিচারক জাহান আরা বেগম গত বৃহস্পতিবার এ রায় দেন। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকা থেকে ২৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় রিকোডেক্স সিরাপসহ তাঁকে আটক করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।বাঘ হত্যাফরিদপুরের ভাঙ্গায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত বুধবার রাত নয়টার দিকে ভাঙ্গা পৌর এলাকার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী টর্চের আলোয় রোকন মাতুব্বরের পুকুরপাড়ে মেছো বাঘটিকে দেখতে পায়। খাটাশ ভেবে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রাণীটি মেরে ফেলে। বৃহস্পতিবার দুপুরের পর বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়। ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস৯০০ ফুট পতাকাহবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকেরা ৯০০ ফুট দীর্ঘ একটি পতাকা টানিয়েছে। শহরের হাসপাতাল সড়কের শান্তিপাড়ার বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে হাসপাতালের সেতু থেকে শুরু করে জুয়েল ম্যানসন পয়েন্ট পর্যন্ত দীর্ঘ ওই পতাকা টানায়। পতাকাটি টানাতে দুই-তিন দিন সময় লেগেছে। এটি তৈরিতে ১৫ হাজার টাকা লেগেছে বলে আর্জেন্টিনা-সমর্থক ফোরামের সদস্যরা জানিয়েছেন। হবিগঞ্জ প্রতিনিধিব্যবসায়ীর লাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া থেকে নিখোঁজের ছয় দিন পর গতকাল শুক্রবার মক্কু মিয়া নামের এক ব্যবসায়ীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ছকাপন বাজারের মুদি দোকানদার মক্কু মিয়া গত ৪ জুন নিখোঁজ হন। গতকাল সকালে তাঁর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চিলারকান্দি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন হালদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিগ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রাম থেকে গতকাল শুক্রবার মতিউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মতিউর রহমান একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি