একনজরে
আইন বাতিলের দাবিঅর্পিত সম্পত্তি আইন বাতিলের দাবিতে গতকাল শনিবার খুলনায় মিছিল সমাবেশ হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে বেলা ১১টায় নগরের শহীদ হাদিস পার্ক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহেন্দ্রনাথ সেন, শ্যামল হালদার, খালিদ হোসেন, অমিয় সরকার প্রমুখ। বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি আইনের কারণে দেশের প্রায় ১২ লাখ সংখ্যালঘু পরিবার জমিহারা হয়েছে। খুলনা অফিসপানিতে ডুবে মৃত্যুনোয়াখালীর বেগমগঞ্জে গত শুক্রবার পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১১) ও হালিমা আক্তার তিশা (১০) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বেলা আড়াইটার দিকে উপজেলার আমানতপুর গ্রামের দেওয়ানজি বাড়িতে এ ঘটনা ঘটে। এদের মধ্যে সুমাইয়া বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত ও তিশা একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমের মেয়ে। তারা সম্পর্কে ফুফু-ভাতিজি এবং দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী। নোয়াখালী অফিসছয় বাড়ি ভস্মীভূতচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা গ্রামে আগুনে ছয়টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গ্রামের রফিক সওদাগরের বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে প্রতিবেশী রাজা মিয়া তালুকদার, রমজান আলী তলুকদার, জাহাঙ্গীর আলম, মো. জাফর ও সাগর হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে। রফিক সওদাগরের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি