একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্লাবের নতুন কমিটিকিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শুক্রবার প্রেসক্লাব মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। কাজী শাহীন খান (সমকাল) ও সাইফুল হক মোল্লা (প্রথম আলো) বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে এ কে নাছিম খান ও নাছির উদ্দিন ফারুকী, সহসাধারণ সম্পাদক পদে সাকাউদ্দিন আহম্মদ এবং কোষাধ্যক্ষ পদে মো. সফিকুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন শাহ আজিজুল হক, মো. নজরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম চৌধুরী, আহমেদ উল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান খান ও মো. কামরুল আনাম। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জমামলাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহীন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদসহ বিএনপির ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গত শনিবার উপজেলার আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান ও বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম খান ঈশ্বরগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খরচ বাবদ সাবেক সাংসদ শাহীন আমিনুলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিপুরস্কার ঘোষণামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের প্রবাসী মো. মোস্তফা তাঁর স্ত্রী পারভীন আক্তারকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেন, খালাতো ভাই শামীমের সঙ্গে তাঁর স্ত্রী পারভীন গত ৩১ মে পালিয়ে গেছেন। যাওয়ার সময় পারভীন তাঁদের দুই বছরের মেয়ে, নগদ ১০ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। তিনি সন্ধানদাতাকে ০১৭৪২৩৩২১৯৮, ০১৭৩১৩৮১২৩৭ ও ০১৭৩২২৬৩৪৫২ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিশুভ কামনাবিশ্বকাপ ফুটবল-জ্বরে কাঁপছে সারা দেশ! এতে অংশ নেওয়া বিভিন্ন দেশের সমর্থকেরা নানাভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। কোনো কোনো দলের সমর্থকেরা তাদের দলের শুভ কামনা করে নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশে বিশ্বকাপে অংশ নেওয়া অন্যতম দল আর্জেন্টিনার অনেক সমর্থক আছে। এই দলের খেলা ছিল শনিবার রাতে। ওই দিন সকালে খেলা যাতে ভালো হয়, সে জন্য ঝিনাইদহ শহরে আর্জেন্টিনার সমর্থকেরা বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহটাকা লুটমলম পার্টির সদস্যরা চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই সাংবাদিকের কাছ থেকে ৫০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। তাঁরা হচ্ছেন দৈনিক সমকাল পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি এম সেকান্দর হোসাইন ও দৈনিক আজাদীর একই উপজেলার প্রতিনিধি কাইয়ুম চৌধুরী। গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে মাইক্রোবাসে বাড়িতে আসার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিপুরস্কার ঘোষণামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের প্রবাসী মো. মোস্তফা তাঁর স্ত্রী পারভীন আক্তারকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেন, খালাতো ভাই শামীমের সঙ্গে তাঁর স্ত্রী পারভীন গত ৩১ মে পালিয়ে গেছেন। যাওয়ার সময় পারভীন তাঁদের দুই বছরের মেয়ে, নগদ ১০ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। তিনি সন্ধানদাতাকে ০১৭৪২৩৩২১৯৮, ০১৭৩১৩৮১২৩৭ ও ০১৭৩২২৬৩৪৫২ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি