একনজরে
ধর্ষণের দায়ে যাবজ্জীবনঅপহরণ ও ধর্ষণের দায়ে ফিরোজ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী জরিমানার টাকা অপহূতার স্বামী পাবেন। রোববার বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবদুস সালেক এই রায় দেন। সাজা পাওয়া আসামি ফিরোজ ওরফে বিপ্লব মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগাড়িয়া গ্রামের বাসিন্দা। পঞ্চগড় প্রতিনিধিচুরির টাকা উদ্ধারঢাকার আশুলিয়া শান্তা গার্মেন্টস থেকে চুরি হওয়া এক কোটি ২২ লাখ টাকার মধ্যে সাড়ে ১৯ লাখ টাকা ১২ জুন রাতে জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ উপজেলার আলমপুর গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করেছে। ৪ জুন শান্তা গার্মেন্টস থেকে উল্লেখিত পরিমাণ টাকা চুরি হয়। কালাই উপজেলার মহেশপুর গ্রামের রনি মণ্ডল কয়েক বছর আগে থেকে শান্তা গার্মেন্টসের পাহারাদার ও তাঁর মা মাহমুদা বেগম শ্রমিক হিসেবে চাকরি করতেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি স্বাস্থ্যসেবা ক্যাম্পবাংলাদেশ ও আমেরিকান বিমান বাহিনীর যৌথ উদ্যোগে শনিবার যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প শুরু হয়েছে। এর উদ্বোধন করেন যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর এম আবুল বাশার। অতিথি ছিলেন আমেরিকান বিমান বাহিনীর লে. কর্নেল স্কট লং, ইন্দোনেশিয়ার লে. কর্নেল ডায়ারা জাতিন, নেপালের লে. কর্নেল এনসিকেবি ও যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির গ্রুপ ক্যাপ্টেন ইউসুফ আলী। মনিরামপুর (যশোর) প্রতিনিধিশ্রমিক বস্তিতে আগুনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের শ্রমিক বস্তির ১১টি ঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে বাগানের পাট্রা লাইনে এ ঘটনা ঘটে। মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার জানান, দুর্বৃত্তরা রাম দেও ভর, সুপ্রীম ভর, লভ ভর ও হীরা লাল পাশীর দুটি করে ঘরে আগুন লাগায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি