একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এক ডাকাত সর্দারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ফরহাদ মিয়া ও জাহাঙ্গীর আলম। ফরহাদকে উপজেলার মনকাশাইর গ্রামের একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মনকাশাইর গ্রামে। জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় উপজেলার কুটি এলাকা থেকে। তাঁর বাড়ি নবীনগর উপজেলার জুলাইপাড়া গ্রামে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, ফরহাদ দুর্ধর্ষ ডাকাত। আর জাহাঙ্গীর আলম আন্তজেলা ডাকাত দলের সর্দার। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপ্রশিক্ষণ কর্মশালানিরাপদ সড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় ৭০ জন পেশাদার গাড়িচালক অংশ নেন। কর্মশালায় গাড়িচালকদের দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রাফিক পরিদর্শক মোবারক হোসেন কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন চালক বলেন, এ প্রশিক্ষণ তাঁদের পেশাগত জীবনে ইতিবাচক ফল বয়ে আনবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জছাত্রীর আত্মহত্যানোয়াখালী-লাকসাম রেললাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সৈয়দা কানিজ ফাতেমা মুন্নী নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত সোমবার দুপুরে সোনাইমুড়ী উপজেলার চন্দ্রপুরে এ ঘটনা ঘটে। মুন্নী বেগমগঞ্জের গনিপুর গ্রামের সৈয়দ হারুনুর রশীদের মেয়ে ও চৌমুহনী সরকারি এসএ কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। সকাল আটটার দিকে মুন্নী পরীক্ষার সাজেশনের জন্য সোনাইমুড়ীতে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। নোয়াখালী অফিসট্রেনটি আবার চালুপ্রায় এক মাস বন্ধ থাকার পর গত সোমবার পার্বতীপুর থেকে কুড়িগ্রামের রমনাবাজার পর্যন্ত চলাচলকারী একমাত্র ট্রেনটি আবার চালু হয়েছে। প্রয়োজনীয় চালক না থাকায় ট্রেনটি বন্ধ রাখতে হয়েছিল বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কত দিন ট্রেনটি চালু রাখা সম্ভব হবে, তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। ট্রেনের চালক বুকিংয়ের দায়িত্বে থাকা পার্বতীপুর লোকোশেডের উচ্চমান সহকারী শেখ শওকত আলী জানান, চালকের অভাবে মাঝেমধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি