একনজরে
বজ্রপাতে মৃত্যুরাজশাহীর বাগমারায় গতকাল বুধবার সকালে বজ্রপাতে দয়েজউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রতিবেশী জাহেদুর রহমান জানান, সকাল নয়টার দিকে হালকা বৃষ্টি চলছিল। এ সময় দয়েজউদ্দিন বাড়ির উঠানে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিব্রাজিল-সমর্থকদের ভোজনাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় ব্রাজিলের একদল সমর্থক গত মঙ্গলবার রাতে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভূরিভোজ করেছেন। আয়োজকদের পক্ষে ফারুক মোল্লা জানান, মঙ্গলবার গভীর রাতে ব্রাজিলের প্রথম খেলা অনুষ্ঠিত হওয়ায় মহল্লার ব্রাজিল সমর্থকেরা চাঁদা তুলে প্রায় ২০ হাজার টাকায় একটি গরু কিনে জবাই করেন। পরে মহল্লার বাড়ি বাড়ি থেকে চাল সংগ্রহ করে ওই মাংস দিয়ে রান্না করা হয় খিচুড়ি। খেলা শেষে তারা ওই খিচুড়ি খান। গুরুদাসপুর প্রতিনিধিহাসপাতালকে জরিমানাসিলেটের দুটি বেসরকারি হাসপাতালে গত মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের সমন্বয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এ অভিযান চালায়। দুপুরে এ অভিযানে নগরের হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতালকে বিভিন্ন অভিযোগে ৩৩ হাজার টাকা এবং জিন্দাবাজার এলাকার ইউনাইটেড পলি ক্লিনিককে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটভেজাল গুড় ধ্বংসপাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে করমজা চতুর বাজারের মামুন মিয়ার গুড়ের আড়তে অভিযান চালায়। আদালত সেখানে রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৫৬ টিন (প্রতি টিনে গড়ে ৩০ কেজি) ভেজাল গুড় দেখতে পান। আদালত গুড়গুলো জব্দ করে ধ্বংস করে ফেলেছেন। আড়তের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বেড়া (পাবনা) প্রতিনিধি বৃদ্ধ খুনজমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামে বাদশা মোল্যা (৭০) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গ্রামের ফরিদ পক্ষের সঙ্গে জমি নিয়ে ইয়াছিন মোল্যা পক্ষের বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল সাতটার দিকে জমির দখল নিয়ে ফরিদের লোকজন বাদশা মোল্যাকে মারধর করে ও কোপায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটার দিকে তিনি মারা যান। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিবৃক্ষরোপণব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বুধবার পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে গতকাল বিকেলে দুটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মহসীন। ৩০ জুন পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আট হাজার ৩১৬টি বৃক্ষ রোপণ করা হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি