একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থামিয়ে ছিনতাইচট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী এলাকায় একটি যাত্রীবাহী বিরতিহীন বাস থামিয়ে মইনুর ইসলাম নামে এক ব্যবসায়ীর এক লাখ ৭৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের মুদির ব্যবসায়ী মঈনুর ইসলাম দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য সকাল নয়টায় চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্ট্যান্ড থেকে বিরতিহীন বাসে উঠেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিবাঘের আক্রমণে নিহতসুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদীর সুবদে খালে মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনার পর নিহত ব্যক্তির সঙ্গীরা রাত আটটার দিকে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। নিহত জেলে দুর্গা বাগদি (৫৫) শ্যামনগর উপজেলার চুনোবাগদি গ্রামের ঋষিধর বাগদির ছেলে। সুন্দরবনের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফরেস্টার আবদুুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদুই পক্ষের সংঘর্ষবিএনপির কার্যালয় দখলকে কেন্দ্র করে গত বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেনের ঝিকিড়া মহল্লার বাড়ি ভাঙচুর করা হয়। থানা মোড় থেকে হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যন্ত রাস্তায় প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলকর্মী মোহাম্মাদ বাবু ও আবদুুল জলিলকে গ্রেপ্তার করেছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিট্রেনে হেরোইনর‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট রেলস্টেশন থেকে নকশীকাঁথা ট্রেনের বগি থেকে তিনটি প্যাকেটে মোড়ানো এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। খুলনা থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী নকশীকাঁথা ট্রেনটি মঙ্গলবার দুপুর একটার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। পাচারকারীরা র‌্যাবের দলকে দেখে আগেভাগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গোয়ালন্দ ঘাট থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি