একনজরে
প্রিয় দলের জন্যপ্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে ছাগল জবাই ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার খেলা উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করেন। সকাল থেকে একটি ছাগল সাজিয়ে ও তার শরীর আর্জেন্টিনার পতাকা দিয়ে আবৃত করে উপজেলা পরিষদে রাখা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিকৃতী সংবর্ধনাসুনামগঞ্জ সদর উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। গত বৃহস্পতিবার শহরের পৌর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মো. নেছার আহমদ, উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, আব্দু মিয়া, হোসেন তওফিক চৌধুরী, শীলা রায়, ধূর্জটি কুমার বসু প্রমুখ। সুনামগঞ্জ প্রতিনিধিস্বামী-স্ত্রীর যাবজ্জীবনসিলেটের কোম্পানীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল হক খান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শমসের আলী ওরফে মনা (৩৫) ও তাঁর স্ত্রী জমিখন বেগম (২৫)। তাঁদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে। তাঁদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। নিজস্ব প্রতিবেদক, সিলেটহামলা মারধরগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় লোডশেডিংয়ের কারণে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে গত বুধবার রাতে পল্লী বিদ্যুতের চন্দ্রা জোনাল কার্যালয়ে এলাকাবাসী হামলা চালিয়ে কর্মচারীদের মারধর করেছে। রাত আটটায় লোডশেডিং দেওয়ায় এলাকার অর্ধশতাধিক ফুটবল-দর্শক উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে জামাল উদ্দিন ও নুরুজ্জামানকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি