একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবাদিপশুর চিকিৎসাসিলেটের বিশ্বনাথে গতকাল সোমবার পাঁচ শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আওয়াল। বক্তব্য দেন বিমল চন্দ্র দাশ, আমির আলী, শফিক উদ্দিন, মহবত আলী, দেলোয়ার হোসেন, সাধন দাশ, আরশ আলী, আওলাদ আলী প্রমুখ। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিবাজেট ঘোষণাব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পৌরসভার বাজেট ঘোষণা করেন। ১৯৯৯ সালে কসবা পৌরসভা গঠিত হলেও এর আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা হয়নি। ২০১০-১১ অর্থবছরের বাজেটে আয় দেখানো হয়েছে এক কোটি ২৬ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ও ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৬৭ লাখ ১৭ হাজার ৬৮১ টাকা। এ বছর থেকে হোল্ডিং কর ধার্য করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার কিশোরগঞ্জের সদর উপজেলার ঝিগাতলা চরপাড়া বাজার থেকে সবুজ ওরফে হেনুয়ার নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নোরাদ্দা গ্রামে। পুলিশ জানায়, তিনি ৩২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, খুনসহ অন্তত ১০টি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জউৎসবের প্রস্তুতিচিলড্রেনস ফিল্ম সোসাইটি রাজশাহীর উদ্যোগে বাদল রহমান চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি সভা গত রোববার মহানগরের বালিয়াপুকুর ছোট বটতলায় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের নতুন কার্যালয়ের উ"্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঋত্বিক ফিল্ম সোসাইটি রাজশাহীর সভাপতি এফ এম এ জাহিদ। উপস্থিত ছিলেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর, সোহেল রানা, সৈয়দ শফিক ও মাহমুদ হোসেন। চলচ্চিত্রকার বাদল রহমানের স্মরণে এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীমতবিনিময় সভা২০১০-২০১১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের জন্য এডিপি বরাদ্দ মাত্র ২১৯ কোটি টাকা। জনসংখ্যার আনুপাতিক হিসাবে বরগুনার আমতলী উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষের জন্য বরাদ্দ ৪৬ লাখ ৯২ হাজার টাকা। অথচ সিডরে ক্ষতিগ্রস্ত এই উপজেলার ১২ হাজার পরিবারকে এখনো পুনর্বাসিত করা হয়নি। রোববার আমতলী ইউটি অ্যান্ড ডিসি হলে 'বাজেট বরাদ্দ: সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি