একনজরে
গড়ুইটুপির মেলাপ্রায় সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার গড়ুইটুপির মেলা গত সোমবার শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও সদর থানার ওসি কামরুজ্জামান। ইসলাম ধর্মের প্রখ্যাত প্রচারক খাজা মালিক উল গাউসের স্মরণে প্রতিবছর আষাঢ় মাসের ৭ তারিখ থেকে এক সপ্তাহ এ মেলা চলে। এ বছর মেলা চলবে টানা ১০ দিন। চুয়াডাঙ্গা প্রতিনিধিশোভাযাত্রাকারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উপলক্ষে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নুরুজ্জামান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জলাশ উদ্ধারকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা চকপাড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে আবু বক্কর (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ওই গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল আলম সিদ্দিকী জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মো. সবুজ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিসেনবাগে দাফনদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর সেনবাগের মো. আলাউদ্দিনের (২৮) লাশ গত সোমবার উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আলাউদ্দিন ওই গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। ১৪ জুন বাংলাদেশ সময় রাত নয়টায় দক্ষিণ আফ্রিকার থ্রি-এস্ট্রেট রাজ্যের এস্ট্রেপেন্টেট শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। গত রোববার রাতে বিমানযোগে তাঁর লাশ ঢাকায় পৌঁছে। নোয়াখালী অফিসঝিনুক জব্দকক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকতের লম্বরী নৌঘাট এলাকায় গত সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, বিডিআর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫০০ কেজি ওজনের নখ ঝিনুক জব্দ করেছে, তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ অধিদপ্তর টেকনাফের কর্মকর্তা এ বি এম আমিনুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সমুদ্র সৈকত থেকে শামুক, ঝিনুক আহরণ ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার