একনজরে
ক্লাস শুরু ৪ জুলাইআগামী ৪ জুলাই থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়িড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তি করা শিক্ষার্থীদের যথাসময় ক্লাসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। ওই দিনই নিজ নিজ বিভাগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোয়াখালী অফিসপৃথকভাবে পালনআওয়ামী লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী ফরিদপুর জেলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে পালন করেছে। এক পক্ষ সকাল সাতটায় অম্বিকা ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে সুবল সাহা, খলিফা কামালউদ্দিন, বিশ্বজিৎ গাঙ্গুলী প্রমুখ উপস্থিত ছিলেন। আরেক পক্ষ সকাল সাড়ে ছয়টায় থানা রোড এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করে। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে কাজী জায়নুল আবেদীন, খন্দকার মঞ্জুর আলী, জাহিদ ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস মাছ নিধননড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামে আটটি মাছের ঘেরে বিষ ঢেলে দিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে এসব ঘেরের ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে ঘেরগুলোর মালিক দাবি করেছেন। মঙ্গলবার সকালে ঘের মালিক আফরোজা রইজ ঘেরে মরা মাছ ভাসতে দেখেন। তিনি অভিযোগ করেন, বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মাছগুলো মেরে ফেলেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি