একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার বিতরণসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৫০০ টাকা করে উদ্দীপনা পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আউয়াল। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিপিটুনিতে আহত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের মালী ঈমান আলী বিট কর্মকর্তা জহির উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। চুরি করে কাঠ বিক্রির টাকা ভাগবাটোয়ারা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বাগান মালী গতকাল বৃহস্পতিবার সকালে ওই কর্মকর্তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় মালীকে তার‌্যাক্ষণিকভাবে কোদালা বন বিট থেকে প্রত্যাহার করে নিয়েছে বন বিভাগ। চট্টগ্রাম দক্ষিণের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিকারণ দর্শাওআদালতের আদেশ অমান্য ও প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজে বাধা সৃষ্টির জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে কারা অধিদপ্তরের মহাপরিদর্শককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। ৬ জুলাই বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালে হাজির হয়ে এই কারণ দর্শাতে বলা হয়েছে। বগুড়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেন ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন না করার একটি ঘটনায় এই নির্দেশ দেন। গত ১০ জুন আদালত থেকে সংশ্লিষ্ট বিভাগকে কারণ দর্শানো হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়াবোমা তৈরির সরঞ্জামপাবনার আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামে গত বুধবার রাতে একটি বাড়ি থেকে পুলিশ একটি ককটেল, ৪০০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে। আটঘরিয়া থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বোমা তৈরির কাজ চলত। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। ওসি বলেন, ওই বাড়িওয়ালা হানিফ স্থানীয় চরমপন্থী সংগঠনের সক্রিয় ক্যাডার। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। পাবনা অফিসবাজেট ঘোষণাচাঁদপুর পৌরসভার ইতিহাসে সর্বোচ্চ ৫৫ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয় সমান নির্ধারণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর পাঠাগারে মেয়র নাছির উদ্দিন আহমদ এ বাজেট ঘোষণা করেন। মেয়র জানান, বাজেটের সিংহভাগ অর্থই পৌর এলাকার পরিবেশ উন্নয়ন খাতে ব্যয় করা হবে। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৪৩২ টাকা। চাঁদপুর প্রতিনিধি