একনজরে
ধর্ষণের দায়ে...কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মাগুরায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়েলা গ্রামের আকিদুল ইসলাম (৩৭)। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার রুহুল আমিন গত বুধবার বিকেলে ওই রায় দেন। গত বছরের ২৮ জানুয়ারি সদর উপজেলার পশ্চিম বাড়েলা গ্রামের এক ছাত্রীকে কলেজ থেকে ফেরার পথে আকিদুল অপহরণ করেন। পরে তাঁকে আটকে রেখে ধর্ষণ করেন। মাগুরা প্রতিনিধিবাল্যবিবাহ বন্ধকক্সবাজারের মহেশখালীতে গত বুধবার দুপুরে একটি বাল্যবিবাহ ঠেকাল পুলিশ। কনের বাড়িতে বর আসার পর পুলিশ এসে বিবাহটি ভেঙে দেয়। উপজেলার বটতলী গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর মেয়ে ও কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে নয়াপাড়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে জামাল মিয়ার বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে থানার পুলিশ, মহিলা-বিষয়ক অধিদপ্তর ও মানবাধিকার সংস্থা ফ্রেবের লোকজন কনের বাড়িতে গিয়ে বিবাহটি বন্ধ করে দেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ট্রান্সফরমার চুরিফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চান্দলা গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুতের ১০ কেভির দুটি ট্রান্সফরমার চুরি গেছে। ফলে দুই দিন ধরে গ্রাম দুটির বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। ক্রীড়ামোদীরা সন্ধ্যারাতে বাজারে বা অন্য গ্রামে গিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে। গ্রাম দুটিতে পল্লী বিদ্যুতের শতাধিক গ্রাহক রয়েছে। ফেনী পল্লী বিদ্যুত্ সমিতির অধীন সোনাগাজীর উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন ট্রান্সফরমার চুরি যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধিঅভিযানফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার গত বৃহস্পতিবার শহরের সুপার মার্কেট ও টেপাখোলা এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান। বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সাতটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সাত হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই দিন বিকেলে অপারেশন ক্লিন হাইওয়ের আওতায় অপর এক অভিযানে শহরের গোরস্থানের সামনে, টেপাখোলা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ২২টি নসিমন-করিমন জব্দ করে অকেজো করে দেওয়া হয়। ফরিদপুর অফিস