একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী কর্মশালারাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ‘গণমাধ্যম কর্মীদের জন্য বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত প্রযুক্তিসমূহ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহীর ইক্ষু গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন এম আবদুর রশীদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সভাপতি মশিহুর রহমান। কর্মশালায় আখ চাষের উন্নত প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সমজিৎ কুমার পাল। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিখেলাঘরের উৎসব‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ ও ‘শিশুদের জন্য আনন্দময় সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোল’—এই দুটি স্লোগান সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের সাংস্কৃতিক উৎসব। নোয়াখালী জেলা খেলাঘরের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী উৎসবে জেলার ১১টি খেলাঘর আসর অংশ নেয়। সকালে চৌমুহনী গণমিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান মাহফুজা খানম। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী। নোয়াখালী অফিসবিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ময়মনসিংহের ভালুকায় শুক্রবার ভোরে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভালুকা-গফরগাঁও সড়কের গ্যাস অফিস-সংলগ্ন স্থানে ঝুলন্ত তারে জড়িয়ে মারা যান যাত্রীবাহী পিক-আপের সহকারী ও উপজেলার কংশেরকুল গ্রামের খোকা মিয়ার ছেলে জালাল মিয়া (২৫)। একই দিন ভোরে উপজেলার বাওয়া গ্রামের সুতি শেখের ছেলে হারুন অর রশিদ (৫৫) একই গ্রামে দীঘিবিল মৎস্য খামারে মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। ময়মনসিংহ অফিস