একনজরে
পানিতে ডুবে মৃত্যুকক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চালইন্যাপাড়ার মোহাম্মদ আলমের ছেলে রেজাউল করিম (৬) গত রোববার সকালে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদারপাড়ায় নানার বাড়িতে খেলার সময় পানিভর্তি বালতিতে পড়ে মারা যায় আড়াই বছরের মেয়েশিশু ওয়াহিদা বেগম। ওয়াহিদা ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর গ্রামের মোহাম্মদ ইয়াহিয়ার মেয়ে। রামু (কক্সবাজার) প্রতিনিধি হেরোইন উদ্ধারর্যাব-৮ রাজবাড়ীর একটি দল সোমবার বেলা দেড়টার দিকে রাজবাড়ীর শ্রীপুরে পলাশ ফিলিং স্টেশনের কাছে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী খেয়া পরিবহনের একটি লোকাল বাসে (ঢাকা মেট্রো-জ-০৪-০০০৭) অভিযান চালায়। এ সময় বাসে থাকা একটি ব্যাগ থেকে ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হেরোইনগুলো রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব সূত্রে জানা গেছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবজ্রপাতে নিহত ২বগুড়ার শিবগঞ্জ উপজেলার পারআঁচলাই গ্রামে গতকাল সোমবার সকালে স্বপন মিয়ার খেতে কাজ করছিলেন সাতজন শ্রমিক। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহ জালাল ফকির (৪৫) ও দেলোয়ার হোসেন প্রামাণিক (৩৫) নিহত হন। আহত হন সাজেদুল ইসলাম (৩৫), নূর আলম (৩০), নাজমুল আলম (২৫) ও জাফিরুল ইসলাম (৩৫)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি