একনজরে
আজ খুলছেএক মাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আজ খুলছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ১ থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম চলবে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিপ্রশ্নপত্রের গাড়িবগুড়ার শেরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার প্রশ্নপত্রের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গাইবান্ধা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফজলুল জাহিদসহ তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার মহাসড়কের ররোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ট্রাকযোগে ঢাকা থেকে গাইবান্ধা ও দিনাজপুরের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ররোয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পূর্ব পাশে উল্টে যায়। দুর্ঘটনায় প্রশ্নপত্র নষ্ট হয়নি। শেরপুর (বগুড়া) প্রতিনিধিস্বাদু পানিতেখুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, এ দেশে স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। মঙ্গলবার নগরীর বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ‘নিরাপদ গলদা চিংড়ি উৎপাদন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিভাগীয় মৎস্যঅধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ, মোসলেহ উদ্দিন আহাম্মদ প্রমুখ। খুলনা অফিস