একনজরে
বকেয়া বেতনের দাবিতেগাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ী এলাকার সুতা উৎপাদনকারী কারখানা মিতা টেক্সটাইলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুই দফা ভাঙচুর করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত ১০টার দিকে প্রথম দফা ভাঙচুর করা হয়। শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁদের বকেয়া বেতনভাতা দেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝির জেরে এ ঘটনা ঘটে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিপদোন্নতিটাঙ্গাইলে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে ৪২ জন সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল পুলিশ লাইন মিলনায়তনে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন। ১১ জন উপসহকারী পরিদর্শককে (এএসআই) উপপরিদর্শক (এসআই), ২৫ জন কনস্টেবলকে উপসহকারী পরিদর্শক (এএসআই), চারজন কনস্টেবলকে নায়েক এবং দুজন নায়েককে হেড কনস্টেবল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান, পৌরসভার প্যানেল মেয়র জাফর আহমেদ বক্তব্য দেন। টাঙ্গাইল অফিসপ্রথম প্রতিষ্ঠাবার্ষিকীসিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। সকাল ১০টায় শহরের মুজিব সড়কে পত্রিকা কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোশারফ হোসেন, সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন হোসেন আলী হাসান, জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ। পরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপ্রতিবন্ধীদের জন্যচূড়ান্ত পরীক্ষায় প্রতিবন্ধীদের জন্য এক ঘণ্টা সময় বৃদ্ধির দাবিতে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে মানবকল্যাণ ট্রাস্ট। মানববন্ধনে প্রতিবন্ধীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আবদুল ওদুদ বিশ্বাস। বক্তব্য দেন আবু তাহের খোকন, আফসানা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, মানবিক কারণ ও প্রতিবন্ধীদের পড়ালেখায় উৎসাহী করে তুলতেই সময় বাড়ানো প্রয়োজন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জআলোচনা সভাআদিবাসী গবেষণা পর্ষদের আয়োজনে গত বুধবার বগুড়ায় সাঁওতাল বিদ্রোহের ১৫৫তম বার্ষিকী পালন করা হয়। পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা-সংস্কৃতি, সামাজিক ও ভূমি অধিকার নিয়ে আলোচনা করেন কৃষ্ণ কমল, প্রান্তিক অরণ্য, রেন্টু মণ্ডল, রওশনুজ্জামান রতন, জাকিরুল ইসলাম, আবুল হাশিম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক সংগীত পরিবেশন করেন আদিবাসী শিল্পী লুশিয়া মুর্মু রানী। বিজ্ঞপ্তি