একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বাসনে সহায়তাএসিড-আক্রান্তদের পুনর্বাসনের জন্য কুমিল্লা জেলা প্রশাসক আর্থিক সহায়তা দেবেন। একই সঙ্গে তাঁদের জন্য দীর্ঘস্থায়ী করণীয় কী, সেটাও খুঁজে দেখবেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. জামাল হোসাইন ওই ঘোষণা দেন। কুমিল্লা বেসরকারি সংস্থা এইড-কুমিল্লা ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওই মতবিনিময় সভা হয়।নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঘুষ নেওয়ায় দণ্ডঘুষ নেওয়ার দায়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন কার্যালয়ের ভূমি উপসহকারী রাজিবুর রহমানকে পৃথক দুটি ধারায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার বিশেষ জজ মো. আবদুল মতিন গত বুধবার এ রায় দেন। রাজিবুর রহমান বগুড়া শহরের সুত্রাপুরের বাসিন্দা। গত বছরের ১ জানুয়ারি রাজিবুর রহমান শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের বদিউজ্জামানের কাছ থেকে জমির খাজনা-খারিজের কথা বলে এক হাজার টাকা ঘুষ নেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়াযাত্রা শুরুপ্রাথমিক পর্যায়ে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া শেখানোর লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকার প্রতিষ্ঠিত আনন্দ স্কুলের কার্যক্রম গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক। উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ কাশেম প্রমুখ বক্তব্য দেন। উল্লাপাড়ায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৯০টি আনন্দ স্কুল রয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবৃক্ষ মেলাটাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান। মেলায় ১৯টি স্টল স্থান পেয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি