একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুপিয়ে জখমনারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ পীচকামতাল এলাকায় শুক্রবার রাতে বন্দর থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে গুরুতর অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিমানববন্ধনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএসকে (অনার্স) বিবিএতে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে কয়েক শ শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘বিবিএসের (অনার্স) সনদ নয়, বিবিএর সনদ চাই’ বলে স্লোগান দেন। তাঁরা ডিগ্রি-বৈষম্য দূর করার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ সিলেবাস প্রায় অভিন্ন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধিসমাবেশহরতালের নামে দেশে নৈরাজ্য, সন্ত্রাস, লুটতরাজ, বোমাবাজি ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। রঘুনাথ বাজারের থানা মোড়ে গতকাল বিকেলে সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন শেরপুর-১ আসনের সাংসদ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। শেরপুর প্রতিনিধিকৃতী সংবর্ধনাভোলায় কবি মোজাম্মেল হক টাউন হলে গতকাল শনিবার এসএসসিতে জিপিএ-৫, অষ্টম ও পঞ্চম শ্রেণীর বৃত্তি পাওয়া ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহাম্মেদ, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ নাছির আহাম্মদ, রুহুল আমিন জাহাঙ্গীর, পৌর মেয়র গোলাম নবী আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন শারমিন জাহান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভোলা প্রতিনিধিবিডিআরের অভিযানবিডিআরের সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে এক হাজার ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন। বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৩৫/৬এস পিলার বরাবর প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংহর নামক গ্রামের খোলা জায়গায় অবস্থিত একটি খড়ের গাদায় মাটির নিচ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। বিডিআরের দিনাজপুর সেক্টরের চান্দের হাট কোম্পানি কমান্ডার সুবেদার শফিকউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিরেলে কাটা পড়ে মৃত্যুঈশ্বরদী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বংকিরাট রেলব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানার উপপরিদর্শক আজিজ জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই রেলপথে চলাচলকারী চলন্ত কোনো ট্রেনের চাকায় অজ্ঞাত এই ব্যক্তি কাটা পড়ে নিহত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ