একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে গতকাল মঙ্গলবার ১৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার কোনাপাড়া গ্রামের রিনা বেগম ও পিয়ারা বেগম এবং আখাউড়া উপজেলার দেবগ্রামের মালু মিয়া। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী মামলা করেছেন। তাঁদের গতকাল ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবেড়াতে এসে সোমবার মৌসুমী ও রওশন আরা নামে দুজন কলেজছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসে। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের পেছনে চার-পাঁচজন তাদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় এবং মুঠোফোন নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসের কয়েকজন ছাত্রনেতার হস্তক্ষেপে মুঠোফোন দুটি উদ্ধার করা হয়। মৌসুমী কুষ্টিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ও রওশন আরা প্রথম বর্ষের ছাত্রী। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসান্টিং ট্রেনেসান্টিং ট্রেনে (পরীক্ষামূলক চলাচল) চেপে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু ও অন্য এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে মেরামত শেষে বের হয়ে আসা একটি মালবাহী ট্রেন স্টেশনে সান্টিং করছিল। এ সময় কয়েক জন শিশু ওই ট্রেনে চড়ে খেলায় মেতে ওঠে। একপর্যায়ে পড়ে যায় শহরের বাঁশবাড়ী মহল্লার ছোটনের ছেলে নয়ন (১১) ও কাজীহাট মহল্লার সাজ্জাদের ছেলে সাদ্দাম (১০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নয়নকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিবেড়াতে এসেসোমবার মৌসুমী ও রওশন আরা নামে দুজন কলেজছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসে। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের পেছনে চার-পাঁচজন তাদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় এবং মুঠোফোন নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসের কয়েকজন ছাত্রনেতার হস্তক্ষেপে মুঠোফোন দুটি উদ্ধার করা হয়। মৌসুমী কুষ্টিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ও রওশন আরা প্রথম বর্ষের ছাত্রী। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি