একনজরে
কোডেক পরিদর্শনবাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত মি. আইনার এইচ জেনসেন ও তাঁর স্ত্রী মিসেস ইভা এইচ জেনসেন বৃহস্পতিবার সকালে কোডেক পটুয়াখালী প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। সকাল ১০টার দিকে কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, উপপরিচালক কমল সেনগুপ্ত ও অন্য কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় কোডেকের নিজস্ব সাংস্কৃতিক দলের শিশুশিল্পীরা গান গেয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করে নেয়। ডেনিশ রাষ্ট্রদূত কোডেকের কার্যক্রমের প্রশংসা করেন। পটুয়াখালী অফিসপ্রকৌশলীকে নোটিশখাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলী সাইদুল্লাহ মিয়াকে নোটিশ দিয়েছে উপজেলা ইভ টিজিং প্রতিরোধ কমিটি। সাইদুল্লাহ মিয়ার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মেরুং ইউপির সদস্য জহুরা ছোবাহান ইউএনও বরাবর অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ জুলাই বিকেল তিনটায় হাজির হওয়ার জন্য গত বৃহস্পতিবার উপজেলা ইভ টিজিং প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মনিরুজ্জামান মিঞা স্বাক্ষরিত একটি নোটিশ উপজেলা প্রকৌশলীর কাছে পাঠানো হয়। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিশিক্ষকদের সম্মেলনটাঙ্গাইলের ঘাটাইলে গতকাল শুক্রবার ইংরেজি শিক্ষকদের বার্ষিক সম্মেলন হয়েছে। গুড নেইবারস উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন ইংরেজির শিক্ষক অংশ নেন। সম্মেলনের আয়োজনে ছিল ঘাটাইল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (জেলটা)। সম্মেলনে শিক্ষকদের প্রশিক্ষণ ও কৃতী শিক্ষকদের সনদ দেওয়া হয়। ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষকেরা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আলম। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিলাশ উদ্ধারময়মনসিংহের নান্দাইল উপজেলার উলুহাটি গ্রাম থেকে গতকাল শুক্রবার সাফিয়া খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির লোকজন সাফিয়াকে একটি আতাগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সাফিয়ার মা রওশন আরা বলেন, সাফিয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এ ঘটনায় তিনি নান্দাইল থানায় মামলা করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি