একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ২কেরানীগঞ্জের চরমীরেরবাগ এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় হিজবুত তাওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহাটি গ্রামের মো. কাইয়ুম (২৮) ও খুলনার রূপসা উপজেলার আইচা গ্রামের সিরাজুল ইসলাম (৩০)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, ‘প্রকৃত এসলামের ডাক’ শিরোনামে লিফলেট বিতরণের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫টি লিফলেট ও আটটি জিহাদি বই জব্দ করা হয়। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিচার ডাকাত গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার রামকৃষ্ণ মিশন রোড থেকে গত শুক্রবার রাতে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের মানিক মিয়া, ভূনবীর লামাপাড়া গ্রামের রিপন দাস, হবিগঞ্জ জেলার নোয়াবাদ গ্রামের জোনাব আলী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাছির মিয়া। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা-বসুরবাজার সড়কের শিবপুর এলাকা থেকে গত শুক্রবার বিকেলে ২০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম ও অঞ্জন কুমার দাস। তাঁদের বাড়ি নেত্রকোনার পৌর এলাকায়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিমাটি-বাংলারাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘মাটি-বাংলা’ নামক কৃষিভিত্তিক একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। দেশে কৃষি শিক্ষার প্রসার ও প্রায়োগিকতার মাধ্যমে বাংলাদেশের কৃষক এবং কৃষি খাতের উন্নয়ন করার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় এ সংগঠনের একটি কমিটিও গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইভ টিজিং ঠেকাতেইভ টিজিং প্রতিরোধে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল কলেজে কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ ক্যম্পাসে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয় বাংলা বিভাগের প্রভাষক মো. মোস্তফা কামালকে। তিনি বলেন, কলেজ আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্যোক্ত করে বখাটেরা। ছাত্রীরা যেন নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারে সে জন্যই এই উদ্যোগ। ইভটিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিপতাকা বৈঠকসীমানা নির্ধারন, সীমান্ত পিলার চেকিং, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ, মাদক পাচার ও বিনা উস্কানিতে গুলিবর্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার সাতক্ষীরার দুটি সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মাধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয় ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে বিডিআর ভোমরা কোম্পানি ও বিএসএফ ঘোজাডাঙ্গা কোম্পানির মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা নতুন হলের উদ্বোধনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শাখার বাস্তবায়নে সোয়া সাত কোটি টাকা ব্যয়ে এম কেরামত আলী হলের বর্ধিতাংশ ভবনের কাজের উদ্বোধন করেছেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। গত শুক্রবার সকাল ১০টায় এম কেরামত আলী হলের প্রভোষ্ট এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করা হবে। বর্ধিতাংশ ভবন নির্মানের মাধ্যমে ছাত্রদের আবাসন সংকট লাঘব হবে। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা