একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবাসহ গ্রেপ্তারফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাড়ি থেকে গত শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ৪৪টি ইয়াবা বড়িসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৮-এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ওয়ালী-য়ূর-রাশিদ জানান, কর্নেল (অব.) আবু তাহের মণ্ডলের বাড়ির তত্ত্বাবধায়ক আবু তাহের মণ্ডলের ঘরে তল্লাশি করে ৪৪ পিস ইয়াবাসহ তাঁর মেয়ে রোজিনা বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে। রোজিনাকে গতকাল রোববার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস বাদীকে হত্যার চেষ্টাবাদীকে হত্যাচেষ্টার অভিযোগে শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আবদুল অহেদ, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফ হোসেনসহ জামায়াতের ১৪ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গত শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ আমিনুর রহমান শ্যামনগর থানায় এ মামলা করেন। মামলায় আমিনুর অভিযোগ করেন, ২ জুলাই তিনি আবদুল অহেদের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। এরপর ৮ জুলাই রাত আটটার দিকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁকে সপরিবারে হত্যার হুমকি দেন। এ সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপলিথিন উদ্ধারনীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের নিয়ামতপুরে আনিছুর মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া জব্বারের ঘর থেকে গত শনিবার সকাল ১০টার দিকে ২৬ বস্তা নিষিদ্ধ পলিথিন আটক করেছে পুলিশ। উদ্ধার করা পলিথিনের দাম প্রায় ২০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বাড়ির মালিকের স্ত্রী শাহানাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় জব্বার, রশিদ, আক্তার, আলম, সাজ্জাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি কৃষক খুনহবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের কটু মিয়ার (৬০) সঙ্গে মফিজ উদ্দিনের জমি নিয়ে মামলা চলছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে কটু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আহত তাঁর ছেলে অলিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইদ্রিস আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জ প্রতিনিধি