একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর সমাজ‘ইভ টিজিং ও মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলুন’—এ স্লোগান নিয়ে গত রোববার সকালে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার আগে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এম এ এন ছিদ্দিক, জেলা প্রশাসক মো. জামাল হোসাইন, পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ ও শোভাযাত্রায় শিক্ষার্থীরা ইভ টিজিং ও মাদককে ‘না’ বলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লামার্কেটে আগুনচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী সরকার সুপার মার্কেট আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার ভোরে মার্কেটের পশ্চিম দিকের একটি খালি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মার্কেটের ১০টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। মার্কেটের মালিক আবদুর রশিদ সরকার বলেন, কেউ পরিকল্পিতভাবে শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে। কারণ যেখান থেকে আগুনের সূত্রপাত, সেই দোকানে কোনো মালামাল ছিল না। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিজনতার মুখোমুখিরাজশাহীতে গত রোববার ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সনাকের উপদেষ্টা নুরুল আলম খান। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেনকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী