একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহাজতে প্রেরণমৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পুলিশের ওপর ৩০ জুন জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হামলায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল বাছিত (২২)। তিনি ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া ডিগ্রি কলেজ কমিটির সভাপতি। বাড়ি কুলাউড়া সদরের লস্করপুর গ্রামে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে বাছিতকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল মঙ্গলবার মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহেনেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সন্দেহে গতকাল মঙ্গলবার বিকেলে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আবদুল মজিদ (৫৫)। তাঁর বাড়ি উপজেলার ছবিলা গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, একটি মামলার তদবির করতে থানায় এলে তাঁকে আটক করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক আকন্দ বলেন, ‘মুক্তিযোদ্ধা তালিকায় এই নামে কেউ নেই।’ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিগ্রেপ্তারি পরোয়ানাঘরে আটক রেখে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত সোমবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আতাউর রহমান এই আদেশ দেন। এ ছাড়া সহযোগিতা করায় অপর দুই আসামির বিরুদ্ধে সমনজারি করেছেন আদালত। ২০০৯ সালের জুনে লিটন তালুকদার একটি মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেন। এ নিয়ে ওই মেয়েটি আদালতে মামলা করেন। পটুয়াখালী অফিসবৃক্ষরোপণ কর্মসূচিরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন প্রাঙ্গণে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে একটি আমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। মানবজীবনে বৃক্ষের বিভিন্ন প্রয়োজনীয়তা উল্লেখ করে উপাচার্য সবাইকে বৃক্ষরোপণ করতে আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি