একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইনসহ গ্রেপ্তারসুনামগঞ্জ শহরের একটি রেস্তোরাঁ থেকে গত মঙ্গলবার রাতে ২০০ গ্রাম হেরোইনসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার বৃন্দাবন গ্রামের আবদুল কুদ্দুস ও ইউনুস আলী, উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আবদুল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়ার করমনার গ্রামের তাহের। র‌্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাতেই সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধিফাঁড়ি স্থানান্তরের প্রতিবাদেসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিটি জমা দেন এম এ কাশেম চৌধুরী। স্মারকলিপিতে বলা হয়, পুলিশ ফাঁড়ি সরিয়ে নিলে সড়কপথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। সুনামগঞ্জ প্রতিনিধিচরমপন্থী পরিচয়েমাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নে সোমবার রাতে চরমপন্থী পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের দলিলউদ্দিন মাদবরের বাড়িতে একদল ডাকাত মাইক্রোবাস নিয়ে এসে ঘরের লোহার কলাপসিবল গেট কেটে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। চরমপন্থী পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে তারা ডাকাতি করে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাছ নিধন চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার রায়শ্রী (দ.) ইউনিয়নের আহমদনগর গ্রামের হামিদ মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। হামিদ মিয়া জানান, ২০ হাজার টাকা ঋণ নিয়ে ইজারা নেওয়া ওই পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে ওই মাছ নিধন করে। এ ব্যাপারে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়াতুল ইসলামের কাছে অভিযোগ দিয়েছেন তিনি। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিবজ্রপাতে নিহত ২ঝিনাইদহে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর উপজেলার বংকিরা গ্রামে ও মহেশপুর উপজেলার কুল্লাহ গ্রামের মাঠে পৃথক এ দুটি ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বংকিরা-হাজরা গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে আমির হোসেন মারা যান। তিনি সাধুহাটী ইউনিয়ন পরিষদে কর আদায়ের কাজ করতেন। বিকেলে মহেশপুর উপজেলার কুল্লাহ গ্রামের মাঠে কাজ করার সময় আবু সায়েম বজ্রপাতে নিহত হন। সায়েম কুল্লাহ গ্রামের ওহাব আলীর ছেলে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহট্রেনে কাটা পড়েসিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (২২) যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সয়দাবাদ মুলিবাড়ী রেল ক্রসিংয়ের কাছ থেকে পুলিশ যুবকটির খণ্ডিত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হন। ধারণা করা হচ্ছে, ট্রেনে যাওয়ার পথে দরজা থেকে আকস্মিকভাবে নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ