একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীজ বিতরণমৌলভীবাজারের জুড়ীতে অকালবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গতকাল শনিবার আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও সানতাল মিশন নওরেজিয়ান বোর্ড নামের একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, কৃষি কর্মকর্তা বাছিরুল আলম প্রমুখ। ১৫০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি করে বিআর-২৩ জাতের ধানের বীজ দেওয়া হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমানববন্ধনমুরগির বাচ্চা ও খাদ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন হয়েছে। মৌলভীবাজার জেলা পোলট্রি খামার মালিক সমিতি ও খামার কল্যাণ সমিতি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। দাবির মধ্যে রয়েছে এক দিনের মুরগির বাচ্চার দাম ৭৫ টাকা থেকে কমিয়ে ২৫ টাকা নির্ধারণ, পোলট্রি খাদ্যের দাম কমানো এবং খাদ্যের প্যাকেটে খুচরা মূল্য লিখে দেওয়া। মৌলভীবাজার প্রতিনিধি২২ দোকান ছাইকক্সবাজারের মহেশখালীতে গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন বাজারে গতকাল ভোরে জসিম উদ্দিনের জেনারেটরের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য দোকানে আগুন ধরে। এতে ২২টি দোকান পুড়ে যায় এবং বাজার মসজিদের দেয়াল ধসে পড়ে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিসপ্তাহব্যাপী বৃক্ষমেলা‘সবুজ নগর সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। চুয়াডাঙ্গা প্রতিনিধি