একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা পড়ল ঘরনাটোরের গুরুদাসপুর পৌর শহরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজসংলগ্ন স্টেডিয়ামের সরকারি জায়গা দখল করে ছাত্রলীগের নির্মাণ করা পাকা ঘর ভেঙে দিয়েছে প্রশাসন। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গতকাল রোববার পর্যন্ত ভাঙার কাজ চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম পাকা ঘরটি ভেঙে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন। গত ১৭ জুলাই প্রথম আলোয় ‘সরকারি জমিতে ছাত্রলীগ নেতাদের পাকা ঘর’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিতথ্য বাতায়নডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে আইসিটি বিভাগ (জেলা তথ্য বাতায়ন) উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ টি এম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাবিবুর রহমান, এনডিসি মো. জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন। এখন থেকে [email protected] এই ঠিকানায় জেলা প্রশাসক কার্যালয়ের যাবতীয় তথ্য পাওয়া যাবে। নীলফামারী প্রতিনিধি