একনজরে
সেতু পুনর্নির্মাণের দাবিসুনামগঞ্জ-সিলেট সড়কের ঝুঁকিপূর্ণ ১৪টি সেতু পুনর্নির্মাণ ও সড়ক উন্নয়নের দাবিতে গতকাল সোমবার সড়কের পাগলাবাজার এলাকায় সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। সমাবেশে এলাকাবাসীও অংশ নেন। জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর কারণে জেলার ২২ লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সুনামগঞ্জ প্রতিনিধিগণপিটুনিতে নিহতচট্টগ্রামের পটিয়া পৌর এলাকার মধ্যম গৌবিন্দারখীল আবদুস ছবুরের নতুন বাড়িতে গত রোববার রাতে চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও সাদা শার্ট। রোববার রাতে আবদুস ছবুরের বাড়ির পেছনের দরজায় আওয়াজ শুনে পরিবারের লোকজন চোর সন্দেহে ওই ব্যক্তিকে ধরে ফেলে। পরে আশপাশের লোকজন এসে তাকে পিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিখামারিদের সিদ্ধান্তদাম না কমানোয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পোলট্রি খামার মালিকেরা অনির্দিষ্টকালের জন্য মুরগির বাচ্চা না ওঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মতে, মুরগির বাচ্চার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ৪০ টাকার একটি মুরগির বাচ্চা এখন ৬৫ টাকায় কিনতে হয়। এতে খামারিদের লোকসান দিতে হয়। এ অবস্থায় তাঁরা ১০ জুলাই থেকে এক সপ্তাহ খামারে মুরগির বাচ্চা ওঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর পরও খামার মালিকেরা মুরগির বাচ্চার দাম কমাননি। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিধর্ষকের যাবজ্জীবনচাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের তৌহিদুর রহমান ২০০৪ সালের ১ ডিসেম্বর প্রতিবেশী এক তরুণীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ