একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ বিকলবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বগুড়ার দুপচাঁচিয়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের তালোড়া বাজারের দুটি ট্রান্সফরমার আট দিন ধরে নষ্ট হয়ে আছে। ফলে ২০ থেকে ২২টি চালকল বন্ধ ও প্রায় ২০০ বাসায় বিদ্যুৎ-সংযোগ নেই। ভরা মৌসুমে ওই সব চালকলের মালিকেরা সরকারি গুদামে চাল দিতে পারছেন না। দুই শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ওই সব ট্রান্সফরমার মেরামতের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঅভিযোগপত্র দাখিলঝালকাঠি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় একই সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুর রহমান সোমবার আদালতে অভিযোগপত্র জমা দেন। চাঁদা না পেয়ে গত ১ মার্চ রাতে আসামিরা ইমরানকে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় ৫ মার্চ তাঁর বড় ভাই জাকির বাদী হয়ে মামলা করেন। ঝালকাঠি প্রতিনিধিদায়িত্ব হস্তান্তরফরিদপুরে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডারের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে জেলা প্রশাসক নবনির্বাচিত জেলা সংসদের ১৮ জন সদস্যকে পরিচয় করিয়ে দেন। পরে তিনি প্রথমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের চাবি ও পরে লিখিত দায়িত্ব হস্তান্তরপত্র কমান্ডার নূর মোজাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুলের হাতে তুলে দেন। ফরিদপুর অফিস