একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ মানববন্ধনবিদ্যুতের দাবিতে গত বুধবার নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে নোয়াখালী-কুমিল্লা সড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীদের অভিযোগ, গত ৩৩ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা পাঁচ মিনিট বিদ্যুৎ দেওয়া হয়েছে। এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুতের জিএম সবুজকান্তি আচার্য জানান, তাঁরা জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ পান তা দিয়ে যতটুকু সম্ভব লাইন চালু রাখা হয়। নোয়াখালী অফিসশিশুকে নির্যাতনসিরাজগঞ্জের তাড়াশে এক শিশুকে পাশবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার গুড়মা গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামের পাঁচ বছরের ওই শিশুকে একা পেয়ে মমিন তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকার লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসংগ্রামের প্রকল্পপটুয়াখালীর কলাপাড়ায় ‘ডিমোন্যাস্ট্রাটেড এভিডেন্স দ্যাট ডিজাস্টার্ড রিস্ক টু লাইভস্টক ক্যান বি রিডিউসড থ্রো প্রোপার কেয়ার প্রাকটিসেস থ্রো দ্য প্রভিশন অব গোটস’ প্রকল্প কার্যক্রম বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনের দরবার হলে উপস্থাপন করা হয়। প্রকল্প কার্যক্রম উপস্থাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ও বিশেষ অতিথি ছিলেন এসিএফ বাংলাদেশের সমন্বয়কারী সুককুস দাউদা করোমা। সভায় কলাপাড়ায় একটি মাটির কেল্লা নির্মাণের বিষয়টি অবহিত করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি